Monday, September 8, 2014

তারাবির নামাজের জামাত প্রচলন ও এর ফজিলত



আল্লাহ্‌র রসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) এর বিশেষ মর্যাদা ও মর্তবা অনুধাবন করা আমাদের জন্য জরুরি।

ওহির মতো অকাট্য ও সুস্পষ্টভাবে বোধগম্য ফেরেশতার আগমন, সাক্ষাৎ ও উপস্থিতি ছাড়া ফেরেশতার অন্য কোনো ধরনের মধ্যস্থতায় ঊর্ধ্ব জগতের কোনো বিষয়বস্তু সম্পর্কে বাণীপ্রাপ্ত ব্যক্তিকে  “মোহাদ্দাছবলা হয়। সে রকম বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবী হজরত ওমর (রা.)।