Monday, January 19, 2015

এই উম্মতের ৭৩ দলের মাঝে কোন দলটি নাজাত প্রাপ্ত হবে?

 আমার উম্মতের মাঝে ৭৩ টি দল হবে এদের মাঝে মাত্র একটি দল জান্নাতে যাবেএই হাদীস টির মূল ব্যাখ্যা টা কি ?
আমার উম্মতের মাঝে ৭৩ টি দল হবে এদের  মাঝে মাত্র একটি দল জান্নাতে যাবেতিরমীযি শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই হাদীস টিকে  আমরা অনেকেই ব্যাখ্যা হিসাবে এরকম ভাবে বলি থাকি যেমন যারা তাবলীগ জামাত করে  তারা  বলে তারাই  হল সেই  হকপন্থী  দলটি  যাদের কথা  উক্ত হাদীসে বলা হয়েছে। আবার যারা জামাত শিবির করে তারা অনেকেই ভাবে যে তারাই হল সেই মুক্তিপ্রাপ্ত দলটি আর বাকী ইসলামী দল বা গোষ্ঠী গুলি সেই অভিশপ্ত ৭২ দলের মাঝে পড়েছে।

এরকম ভাবে প্রত্যেকে যে যে ইসলামী দল করে তারা ভাবে একমাত্র  তারাই হল হাদীসে উল্লেখিত সেই মুক্তিপ্রাপ্ত দল টি। আসলে উপরোক্ত হাদীস টির মূল ব্যাখ্যা  বা  শরাহ  না  জানার  কারনে  আমাদের  মাঝে অনেক  বিভ্রান্তি  ছড়াচ্ছে। ঐ হাদীসে যে হকপন্থী দলটির কথা বলা হয়েছে এটা হল আক্বীদার ক্ষেত্রে আহলে সুন্নত ওয়াল জামাত যেটা  আমাদের  সকল মুসলিমদের আক্বীদা। আর যে অভিশপ্ত ৭২ দলের কথা বলা হয়েছে  তারা হল রাফেজী, শিয়া, মুতাজিলা, খারেজী, কাদিয়ানী প্রমুখ যে দল গুলি ইসলামের মূল আক্বীদা  থেকে  সরে  গিয়ে  অভিশপ্ত  হয়েছে।  মূলত  তাবেঈনদের  যুগ  থেকে  ইসলামের  মূল আক্বীদা থেকে সরে গিয়ে অনেক অনৈসলামিক আক্বীদার উদ্ভব হয়েছিল যারা পরে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছিল। তারাই হল সেই ৭২ দলের মাঝে অন্তর্ভুক্ত। আপনি যেই দেশের অধিবাসী হন, রাজনৈতিক  ভাবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত শিবির হিযবুত তাহরীর, চরমোনাইর পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি আমীনের ইসলামী ঐক্যজোট যে কোন দলই করেন  না কেন বা যে মাযহাব অনুসরন করুন বা  লা মাযহাবী হন অর্থ্যাত্‍  আহলে হাদীস, সালাফী হন না কেন  আপনি যদি আহলে সুন্নত ওয়াল  জামাতের  আক্বীদা কে সমর্থন করেন  তাইলে  আপনি অবশ্যই  একজন  মুসলিম ও উপরোক্ত  হাদীসে উল্লেখিত সেই একমাত্র  মুক্তিপ্রাপ্ত দলটির  মাঝে অন্তর্ভুক্ত হবেন। এখন আহলে সুন্নত  ওয়াল জামাতের আক্বীদার আক্বীদা টা কি ? কোন  মুসলমানের  মাঝে নিম্নলিখিত গুণ গুলি থাকলে সে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে গন্য হবে।
১. কোন সাহাবীর সমালোচনা না করা এবং এমন আলোচনাও না করা যার দ্বারা কোন সাহাবীর মর্যাদা ক্ষূণ্ণ হয়।
২. নিজের ঈমানের উপর কখনো সন্দিহান না হওয়া।
৩. ইসলামী সরকারের বিরুদ্ধে কোন প্রয়াস না চালানো।
৪. ভাল মন্দ যা কিছু হয় তা সব আল্লাহর পক্ষ থেকেই হয় এবং তাকদীরের উপর বিশ্বাস রাখা।
৫. কোন মুসলমান কে কাফের না বলা।
৬. কোন মুসলমান মারা গেলে তার জানাযার নামায পড়া।
৭. জান্নাতে মুসলমানরা আল্লাহকে দেখতে পাবে এই আক্বীদায় বিশ্বাস করা।
৮. একমাত্র আল্লাহই গায়েব/ভবিষ্যত্‍ জগতের খবর জানেন।
৯. ইসলাম ব্যতীত জাহান্নাম থেকে মুক্তি অসম্ভব।
১০. কবরবাসী থেকে সাহায্য প্রার্থনা করা শিরক।
১১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মিরাজ স্বশরীরে সংঘঠিত হয়েছে।
১২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর আর কোন নবী আসবে না।
১৩. তিন খোদার দাবীদার এবং আল্লাহর পুত্র আছে বলে যারা দাবী করে তারা কাফের। ঈসা আলাইহিস সাল্লাম ৪র্থ আসমানে জীবিত আছেন, উনি কেয়ামতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন উম্মত হিসাবে আবার পৃথিবীতে আসবেন এটা বিশ্বাস করা।
১৪. সকল নবী রাসূলরা নিস্পাপ এবং সকল নবীদের মুজেযা সত্য। সকল নবী রাসূলের উপর ঈমান আনতে হবে।
১৫. ওলী আউলিয়াদের কারামত সত্য তবে ওলী আউলিয়ারা সাহাবী রাযিআল্লাহু আনহুদের পর্যায়ভুক্ত নন।
১৬. কবরের আযাব সত্য, স্বশরীরে পুনরুথ্থান সত্য, মিযান পুলসিরাত সত্য।
১৭. হাশরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুপারিশ বা শাফায়াত ছাড়া কোন মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা বিশ্বাস করা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অভিশপ্ত ৭২ দলের কথা বলেছেন তাদের সম্পর্কে একটু আলোচনা করবো।
প্রথমেই মুতাজিলা:- মুতাজিলারা বিশ্বাস করে জান্নাতে আল্লাহকে দেখা যাবে না। মুতাজিলারা কবরের আযাব কে বিশ্বাস করে না।
শিয়া:- এরা মোট ২২ টি উপদলে বিভক্ত। শিয়াদের মধ্যে একমাত্র যাইদিয়া সম্প্রদায় ছাড়া আর সকল সম্প্রদায় অনেক সাহাবীদের সম্পর্কে কুধারনা পোষণ করে। যেমন সিরিয়ার আলাওয়ি শিয়ারা হযরত আলী (রা)-কে আল্লাহর অংশ মনে করে।
খারেজী:- এরা হযরত আলী রাযিআল্লাহু আনহুকে কাফির বলে। খারেজীদের মতে কোন মুসলমান কবীরা গুনাহ করলেই সাথে সাথে সে কাফির হয়ে যায় নাউযুবিল্লাহ এ মতবাদে বিশ্বাস করে।
মুরাজিয়া:- এদের আক্বীদা হল কাফেররা যেমন নেক আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না ঠিক তেমনি মুসলমানরাও কোন কবিরা গুনাহের কারনে জান্নাতে যেতে পারবে না।
নাজারিয়া:- এরা আল্লাহ সুবহানাতায়ালার অনাদি বা আজালী সত্ত্বায় বিশ্বাস করে না। এরা বলে কোরআন নাকি সৃষ্ট হয়েছে।
জাবরিয়া:- এদের আক্বীদা হল বান্দার কোন কাজ করার ইচ্ছা শক্তিটুকু পর্যন্ত নাকি নাই।
বাহাই ও কাদিয়ানী:- এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে শেষ নবী বলে স্বীকার করে না। তবে বর্তমানে মুতাজিলা, খারেজী, মুরজিয়া  এইসব  বাতিল ফিরকার অস্তিত্ত্ব নাই।  বর্তমানে যেই বাতিল ফিরকা গুলি আমাদের সমাজে আছে তা হল ইসনা আশারিয়া (শিয়া),সিরিয়ার আলাভী(শিয়া), ইসমাঈলী সম্প্রদায় (শিয়া), বাহাই, কাদিয়ানী, দেওয়ানবাগী  প্রমুখ। তবে এই ৭২/৭৩ ফিরকার সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক নাই। এই ৭২/৭৩ ফিরকা  হল আক্বীদাগত ফিরকা যারা আল্লাহর সাথে শিরক করে অথবা রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের  খতমে  নব্যুয়তের  উপর  ঈমান  আনে নাই। কিয়ামতের  আগ পর্যন্ত  এরকম আরো বহু বাতিল চিন্তা ধারা মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করবে। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে আহলে সুন্নত ওয়াল জামাতের আক্বীদা কে শক্ত ভাবে আমৃত্যু ধরে রাখার তওফীক দিক। আমিন।
সুত্রঃ সুন্নতে মদিনা

No comments:

Post a Comment